Search
Close this search box.

স্পেনে খেলতে রাজি নয় আর্জেন্টিনা, স্থগিত হতে পারে ফিনালিসিমা

হাবিবা

ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে অনিশ্চয়তায় পড়ে গেছে ফিনালিসিমা। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে এই লড়াই স্পেনে হচ্ছে না, এমন তথ্য নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া জানিয়েছেন, “স্পেন চাইছে ফাইনাল তাদের দেশে হোক। কিন্তু আমি চাই ম্যাচটি হোক বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে।” আর্জেন্টিনার যুক্তি, স্পেনে খেলা মানে তারা ‘অতিথি’ দলের ভূমিকা নেবে, যা মানতে চায় না।

ফিনালিসিমার নতুন ভেন্যু নিয়ে উয়েফা ও কনমেবলের মধ্যে চলছে দড়ি টানাটানি। সম্ভাব্য সমাধান হিসেবে ইউরোপের নিরপেক্ষ কোনো শহরে ম্যাচ আয়োজনের কথা ভাবা হচ্ছে। লিসবন, লন্ডন ও রোমের স্টেডিয়ামগুলোর নাম সম্ভাব্য ভেন্যু হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ম্যাচ পিছিয়ে দেওয়াও একটি বিকল্প, তবে উভয় সংস্থা নতুন তারিখ নির্ধারণে আগ্রহী নয়।

ফিনালিসিমা মূলত ইউরো চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নের মধ্যে লড়াই। সর্বশেষ কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা, আর ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছে স্পেন। সেজন্য বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে এই ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা বিরাজ করছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ