Search
Close this search box.

যে ম্যাচ হারলেই শিরোপার আশা শেষ, গার্দিওলা ও ম্যানসিটির জন্য গুরুত্বপূর্ণ দিন

হাবিবা

ছবিঃ সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় অবস্থান করছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। তবে প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলে হারের ফলে তাদের শিরোপার আশা কিছুটা ক্ষীণ হয়েছে। ফিরে আসা লেগে ম্যানসিটি ঘরের মাঠ ইতিহাদে লস ব্লাঙ্কোসদের আতিথ্য দেবে।

আজ (শনিবার) ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের সঙ্গে ম্যাচ খেলতে নামবে সিটি। গার্দিওলা এই ম্যাচকে গুরুত্ব দিয়ে বলেছেন, “আগামীকাল (আজ) রাতে প্রিমিয়ার লিগের পজিশন ধরে রাখতে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। এরপর চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগ। আমরা এতে অভ্যস্ত, অনেক বছর ধরে এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে আসছি। ভালোভাবে খেলার পরই এই ম্যাচ বলে দেবে আপনার সুযোগ আছে কি নাই! প্রিমিয়ার লিগ সবচেয়ে কঠিন প্রতিযোগিতা।”

মৌসুমের শুরুতে কিছুটা ছন্নছাড়া হলেও ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়েছে ম্যানসিটি। প্রিমিয়ার লিগের দুইয়ে থাকা দলটির সঙ্গে নম্বর ওয়ান আর্সেনালের পয়েন্ট ব্যবধান ৭। যদিও সিটি এক ম্যাচ কম খেলেছে। বাকি ৯ ম্যাচের মধ্যে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।

ওয়েস্ট হ্যামের সামনে কঠিন পরিস্থিতি, রেলিগেশন এড়াতে তাদেরও প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। গার্দিওলা মন্তব্য করেছেন, “শেষ ১০ ম্যাচে যখন একটি দল আসে, তখন তারা কিছু না কিছুর জন্য খেলে। যেমন রেলিগেশন এড়ানো, ইউরোপা লিগ, কনফারেন্স লিগ বা চ্যাম্পিয়ন হওয়া। প্রতিটি ম্যাচেই সমীকরণ স্বাভাবিক। এখানে কোনো দ্বিতীয় সুযোগ নেই।”

এই সপ্তাহ ম্যানসিটির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ওয়েস্ট হ্যামের পর চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগ এবং কারাবাও কাপ ফাইনালের প্রস্তুতি নিতে হবে। গার্দিওলা বলেছেন, “চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি রাউন্ডে অনেকবার হারের অভিজ্ঞতা আছে। তাই এবারই প্রথম নয়। আমি এখনও নিজের সিদ্ধান্তে অটল আছি।”

উল্লেখ্য, প্রথম লেগে ফেদেরিকো ভালভার্দের হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ম্যানসিটি সমালোচনার মুখে পড়েছিল। তবে গার্দিওলা মনে করছেন, প্রতিটি ম্যাচই দলের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রিমিয়ার লিগে প্রতিটি পয়েন্ট তাদের শিরোপা অর্জনে প্রভাব ফেলবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ