নতুন দাম অনুযায়ী:
-
২২ ক্যারেট সোনা: ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা প্রতি ভরি
-
২১ ক্যারেট সোনা: ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা প্রতি ভরি
-
১৮ ক্যারেট সোনা: ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা প্রতি ভরি
-
সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা প্রতি ভরি
সোনার সঙ্গে রুপার দামও কমানো হয়েছে:
-
২২ ক্যারেট রুপা: ৬ হাজার ৬৫ টাকা প্রতি ভরি
-
২১ ক্যারেট রুপা: ৫ হাজার ৭৭৪ টাকা প্রতি ভরি
-
১৮ ক্যারেট রুপা: ৪ হাজার ৯৫৭ টাকা প্রতি ভরি
-
সনাতন পদ্ধতির রুপা: ৩ হাজার ৭৩২ টাকা প্রতি ভরি
এর আগে শুক্রবারও সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা এবং রুপার দাম ৩৯২ টাকা কমানো হয়েছিল। তখন প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা এবং রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা।
চলতি বছরে দেশের বাজারে মোট ৪৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৬ বার দাম বৃদ্ধি এবং ১৭ বার দাম কমানো হয়েছে।








