Search
Close this search box.

মালদ্বীপে দুর্ঘটনায় নিহত প্রবাসীদের স্মরণে জামায়াতের শোক

হাবিবা

ছবিঃ সংগৃহীত

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (১৩ মার্চ) এ বিষয়ে এক শোক বিবৃতি দেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, ১৩ মার্চ ভোরে সাহরি প্রস্তুতির সময় ঘটে যাওয়া এ হৃদয়বিদারক দুর্ঘটনায় তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার মৃত্যুবরণ করেছেন। তিনি নিহতদের পরিবার-পরিজন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মিয়া গোলাম পরওয়ার প্রার্থনা করেছেন, গুরুতর আহত জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন দ্রুত সুস্থ হয়ে উঠুন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে। এছাড়া, নিহতদের মরদেহ সরকারি খরচে দেশে এনে তাদের পরিবার-পরিজনের কাছে হস্তান্তরের ব্যবস্থা করার অনুরোধ জানান।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ