Search
Close this search box.

উইকিপিডিয়ায় প্রকাশিত হলো শহীদ শরিফ ওসমান হাদির বিস্তারিত জীবনী

হাবিবা

ছবিঃ সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলার সন্তান এবং আলোচিত রাজনৈতিক আন্দোলনকর্মী শহীদ শরিফ ওসমান বিন হাদির জীবনী সম্প্রতি মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় অন্তর্ভুক্ত হয়েছে। নিবন্ধে তার জীবন, রাজনৈতিক কর্মকাণ্ড এবং মৃত্যুর ঘটনাপ্রবাহ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, শহীদ শরিফ ওসমান ১৯৯৩ সালের ৩০ জুন নলছিটিতে জন্মগ্রহণ করেন। তিনি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা লাভের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। শিক্ষকতা, লেখালেখি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন।

২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন ও বক্তব্যের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। নিবন্ধে উল্লেখ করা হয়েছে, তিনি শহীদদের অধিকার রক্ষা, ভারতীয় আধিপত্যবাদবিরোধী অবস্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনে সক্রিয় ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করার ঘোষণাও করেছিলেন।

২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় বক্স কালভার্টের কাছে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৩২ বছর।

ব্যক্তিগত জীবনে তিনি রাবেয়া ইসলামকে বিয়ে করেছিলেন এবং তাদের এক পুত্রসন্তান রয়েছে। মৃত্যুর পর ঢাকায় কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।




সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ