Search
Close this search box.

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার

হাবিবা

ছবিঃ সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে দেওয়া ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার ৬ মাসের বিশেষ কর্মপরিকল্পনা নিয়েছে। সরকার গঠনের এক মাসের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষিঋণ মওকুফ এবং ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মগুরুদের সম্মানি প্রদান।

১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর কড়াইল বস্তিতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। এছাড়া সারা দেশের কৃষকের জন্য ১০ হাজার টাকার কৃষিঋণ সুদসহ মওকুফের নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, একই দিনে আরও ৫৪ জেলায় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কর্মসূচি শুরু হবে।

মহিলা ও শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ইতিমধ্যে দেশের ৩৭ হাজার নারীপ্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি নারীপ্রধান পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ১৮০ দিনের অগ্রাধিকারের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা উন্নয়ন, বিদ্যুৎ-জ্বালানি নিরাপত্তা এবং ঈদে যাতায়াতের বিষয়গুলো সরকার সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে দুর্নীতি রোধের নির্দেশনা দেওয়া হয়েছে এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে ২৯৭ আসনের মধ্যে এককভাবে ২১১টিতে জয় পায়। ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, এরপর ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ