শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান হুমায়ুন কবির।
তিনি আরও উল্লেখ করেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকারের আন্তরিকতা রয়েছে, তবে কিছু চ্যালেঞ্জও আছে। ভারতের ভিতরে আশ্রয় নেওয়া সন্ত্রাসীদের কর্মকাণ্ড বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ভারতের সঙ্গে সম্পর্ক টেকসই রাখা কঠিন হবে।
জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, “দেশের চাহিদা অনুযায়ী যেখানে ন্যায্য মূল্যে জ্বালানি পাওয়া যাবে, সেখান থেকে সরকার জ্বালানি কিনবে। কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে বিশেষভাবে তালিকাভুক্ত করা হয়নি।”
এছাড়া তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে প্রবাসীদের সমস্যার সমাধানে আন্তঃমন্ত্রণালয় কমিটি কাজ করছে। প্রবাসীদের ভিসা জটিলতা, ফ্লাইটের ব্যবস্থা এবং অন্যান্য উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে।








