Search
Close this search box.

চাকরিতে মেধার গুরুত্ব নিশ্চিত করতে হবে, তদবির নয়: মির্জা ফখরুল

হাবিবা

ছবিঃ সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (১৩ মার্চ) ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির ইফতার অনুষ্ঠানে বলেন, “তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে।”

মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্ম খালি ঘুরে ঘুরে চাকরি খুঁজছে, যা কোনো সমাধান নয়। চাকরি পাওয়ার জন্য কেবল তদবিরের ওপর নির্ভর করলে সমস্যা বাড়বে। এজন্য যুবকদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে এবং ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, “সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত তদবির হচ্ছে—পোস্টিং-টোস্টিং। দরকার হলে তা করতে হবে, কিন্তু তদবিরকে প্রধান গুরুত্ব দিলে সমস্যা হবে। মেধা ও দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।।”

নিজের জেলা ঠাকুরগাঁওয়ে উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণ এবং বিভিন্ন অবকাঠামো উন্নয়নের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান। মন্ত্রী সমিতির নামে বিভক্তির সমালোচনা করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ