Search
Close this search box.

দামুড়হুদায় গৃহবধূকে ধর্ষণ ও হত্যার অভিযোগে এলাকায় চাঞ্চল্য

হাবিবা

ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গোপালপুর-দলিয়ারপুর গ্রামের একটি তামাকক্ষেতে হাত-পা বাঁধা ও এলোপাতাড়ি কোপানো অবস্থায় জোবেদা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জোবেদা খাতুন মৃত তুফান হোসেনের স্ত্রী। এই ঘটনা শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টায় তামাকক্ষেতে ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে জোবেদা খাতুন ছাগলের জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন, কিন্তু আর ফিরে আসেননি। ইফতারের সময় পর্যন্ত তিনি বাড়ি না আসায় পরিবারের সদস্যরা ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তামাকক্ষেতে হাত-মুখ বাঁধা ও রক্তাক্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

স্থানীয়দের ধারণা, মাঠে কাজ করা পরিচিত এক বা একাধিক ব্যক্তি নারীটিকে একা পেয়ে ধর্ষণ করার পর বিষয়টি প্রকাশের ভয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে।

দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আকতার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার জামাল আল নাসের ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, লাশ উদ্ধার করে দামুড়হুদা মডেল থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বিষয়টিকে গুরুত্বের সাথে তদন্ত করছে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ