প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের বিভিন্ন শাখার নেতৃত্বদানকারী এসব ব্যক্তি আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ।
বিবৃতির সঙ্গে আয়াতুল্লাহ মোজতবা খামেনিসহ সংশ্লিষ্ট কয়েকজন নেতার ছবি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, তাদের বা আইআরজিসির অন্য গুরুত্বপূর্ণ নেতাদের বিষয়ে তথ্য দিলে তথ্যদাতাকে পুনর্বাসনের সুযোগ এবং আর্থিক পুরস্কার দেওয়া হতে পারে।
যুক্তরাষ্ট্রের এই ঘোষণাকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইরানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে চাপ বাড়ানোর ইঙ্গিত হিসেবেও বিষয়টি বিশ্লেষণ করছেন পর্যবেক্ষকরা।








