Search
Close this search box.

ঝড়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে রাজধানীতে নারীর মৃত্যু

স্বপ্নিল

ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকার মধুবাগ এলাকায় শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার ঝড়-বৃষ্টির সময় নির্মাণাধীন একটি ভবন থেকে ইট পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত রাশেদা বেগম (৩৫) পেশায় গৃহকর্মী ছিলেন। তিনি মধুবাগ ৩নং গলিতে বসবাস করতেন। তার স্বামী সাইফুল ইসলাম পেশায় ভ্যানচালক। তাদের পাঁচ সন্তান রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক দায়িত্বরত চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত প্রায় ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নির্মাণাধীন ভবন এবং সম্ভাব্য নিরাপত্তা ত্রুটি নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ