দৈনিক জুং আং-এর প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই থাড নেওয়া হচ্ছে। সিউলের রাজনীতিবিদরা এটিকে প্রেসিডেন্ট ট্রাম্পের দক্ষিণ কোরিয়ার প্রতি নিরাপত্তা প্রতিশ্রুতির ঘাটতি হিসেবে দেখছেন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ফেব্রুয়ারি মাসে দক্ষিণ কোরিয়াকে ‘সবচেয়ে বড় শত্রু’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং পরমাণু অস্ত্রের পরিমাণ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন।
তারপরও লি জায়ে মিউং জানিয়েছেন, থাডের অনুপস্থিতিতে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী এবং উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলা করতে সক্ষম।






