উপকরণ
-
মিষ্টি আলু: ২–৩টি
-
ডিম: ২টি
-
লবণ: সামান্য
-
মধু: পরিমাণমতো
-
এলাচ গুঁড়া: সামান্য
-
ঘি বা তেল: পরিমাণমতো
প্রণালি
-
মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে ধুয়ে নিন।
-
সেগুলো সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করুন।
-
ম্যাশ করা আলুর সঙ্গে ডিম, লবণ, এলাচ গুঁড়া ও মধু মিশিয়ে মসৃণ গোলা তৈরি করুন।
-
ফ্রাইপ্যান গরম করে সামান্য ঘি বা তেল ব্রাশ করুন।
-
প্যানকে চামচ দিয়ে গোল আকারে ঢেলে দুই পাশে ভাজুন। আঁচ কম রাখলে প্যানকেক ভেতর পর্যন্ত সেদ্ধ হয় এবং পুড়ে যায় না।
-
ভাজা হয়ে গেলে তুলে গরম পরিবেশন করুন।
এই সহজ রেসিপিতে বানানো মিষ্টি আলুর প্যানকেক ইফতারে বা টিফিনে স্বাস্থ্যকর ও মজাদার অপশন হিসেবে পরিবেশন করা যায়।








