Search
Close this search box.

ঘুম ভাঙার সঙ্গে মোবাইল ব্যবহারের স্বাস্থ্যঝুঁকি

হাবিবা

ছবিঃ সংগৃহীত

অনেকেই রাতে মোবাইল ব্যবহার করে ঘুমিয়ে পড়েন এবং সকালে উঠে হাতেই ফোন নেন। এই অভ্যাস শরীর ও মনের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে।

মস্তিষ্কের উপর চাপ

ঘুমের সময় মস্তিষ্ক ডেল্টা মোডে থাকে। সকালবেলা ঘুম ভেঙে আলফা বা বিটা মোডে না পৌঁছাতেই মোবাইল ব্যবহার করলে মস্তিষ্ক হঠাৎ সক্রিয় হয়। এতে চাপ বৃদ্ধি পায় এবং মন ঠিকভাবে কাজ করতে পারে না।

মানসিক চাপ বৃদ্ধি

ঘুম ভাঙার সময় শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেশি থাকে। সেই সময় ফোন স্ক্রল করলে স্ট্রেস হরমোন বৃদ্ধি পায়, মানসিক ক্লান্তি এবং উদ্বেগ বাড়ে।

চোখের ক্ষতি

সকালে মোবাইল দেখলে নীল আলো চোখের উপর প্রভাব ফেলে। এটি ড্রাই আইজ় বা চোখে শুষ্কতার সমস্যা তৈরি করতে পারে।

কাজের মনোযোগে বিঘ্ন

ঘুমের পর মোবাইল ব্যবহারে মনোযোগ হারায়। সামাজিক মাধ্যমের নেতিবাচক কনটেন্ট সারাদিন মনকে ব্যস্ত রাখে, কাজের প্রতি মনোযোগ কমে যায়।

ঘুমের ব্যাঘাত

মোবাইলের নীল আলো মেলাটোনিন হরমোনের নিঃসরণে বাধা দেয়। এটি ঘুমের নিয়মিত চক্রকে প্রভাবিত করে, অনিদ্রা এবং উদ্বেগ বাড়ায়।

পরামর্শ: ঘুম থেকে উঠে কমপক্ষে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর মোবাইলে হাত দেওয়া উচিত। এতে শরীর ও মস্তিষ্কের স্বাভাবিক চক্র বজায় থাকে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ