সম্পদের উৎস একাধিক। চলচ্চিত্রের পারিশ্রমিক ছাড়াও তার মালিকানাধীন প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’, আইপিএল ফ্র্যাঞ্চাইজি ‘কলকাতা নাইট রাইডার্স’ এবং বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট তার আয়ের মূল ভিত্তি। তিন দশকের ক্যারিয়ারে শাহরুখ কেবল অভিনেতা নয়, বরং একটি বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এছাড়াও, তিনি বর্তমানে পরবর্তী মেগা প্রজেক্ট ‘কিং’ সিনেমার কাজে ব্যস্ত। ছবিতে অভিনয় করবেন তার মেয়ে সুহানা খান, এছাড়াও দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও অনিল কাপুরকে।
শাহরুখ খানের অভিনয় দক্ষতা, ব্যবসায়িক বুদ্ধিমত্তা এবং দূরদর্শী বিনিয়োগ তাঁকে কেবল ভারতের চলচ্চিত্র ইতিহাসের সফলতম ব্যক্তি নয়, বরং বিশ্বের








