Search
Close this search box.

রাশমিকার আইনি হুঁশিয়ারি, অডিও ভাইরাল নিয়ে কঠোর বার্তা

হাবিবা

ছবিঃ সংগৃহীত

দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা সম্প্রতি একটি পুরোনো অডিও ক্লিপ ভাইরাল হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন। এই অডিওতে তার মা সুমন মান্দানা ও রাশমিকার সাবেক প্রেমিক রক্ষিত শেট্টি-র কথোপকথন শোনা যায়।

রাশমিকা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, যদি মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধ না হয়, আইনি পদক্ষেপ নেওয়া হবে। অভিনেত্রী বলেছেন, এ ধরনের ঘটনা তিনি সহ্য করবেন না এবং যারা ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগত তথ্য প্রকাশ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রাশমিকা মান্দানা ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরাকোন্ডা-কে বিয়ে করেছেন। নতুন জীবন শুরু হওয়া মাত্রই ভাইরাল অডিও বিতর্কে পড়ায় অভিনেত্রী ক্ষুব্ধ এবং বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

নেটিজেনরা মনে করছেন, বিয়ের ঠিক পরেই ভিডিওটি ভাইরাল করা হয়েছে, যাতে রাশমিকার নতুন জীবনে অশান্তি সৃষ্টি হয়। রাশমিকাও বিষয়টি প্রকাশ্যে ফেসবুক ও গণমাধ্যমে স্পষ্ট করেছেন।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ