Search
Close this search box.

ঈদে ইত্যাদি: চার মিউজিক্যাল ড্রামায় তারকা উপস্থিতি

হাবিবা

ছবিঃ সংগৃহীত

প্রতিবারের মতো এবারও ঈদ আনন্দকে দ্বিগুণ করতে আসছে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ইত্যাদি। পরিচালনা ও উপস্থাপনা করছেন হানিফ সংকেত, এবং এবারের বিশেষত্ব হচ্ছে চারটি ব্যতিক্রমী মিউজিক্যাল ড্রামা, যা ঈদে সম্প্রচারিত হবে দর্শকদের জন্য।

প্রথম তিনটি ড্রামা কেন্দ্র করে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, নাসির উদ্দিন খান ও আরফান আহমেদ।

একটি ড্রামা তৈরি হয়েছে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার বিষয় নিয়ে। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, এবং বিক্রেতার চরিত্রে ইকবাল হোসেন ও শাওন মজুমদার।

মিউজিক্যাল ড্রামাগুলোতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ, রাজিব, পুলক অধিকারী, মৌরী, নোশিন তাবাসসুম স্মরণ এবং তানজিনা রুমা। সংগীত পরিচালনা করেছেন মেহেদী ও আকাশ মাহমুদ।

ইত্যাদি ঈদ স্পেশাল ঈদের পরদিন রাত ৮টায় বাংলা সংবাদের পর সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ