২০১৭ সাল থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গে চুক্তির আওতায় নিয়মিত ডিজেল রপ্তানি হচ্ছে। বর্তমানে নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে প্রায় ৫ হাজার টন ডিজেল বাংলাদেশে পাঠানো হচ্ছে। পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাম্প করতে প্রায় ৪৫ ঘণ্টা সময় লাগতে পারে।
ভারত বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও মালদ্বীপসহ অন্যান্য দেশ থেকে আসা অনুরোধও বিবেচনা করছে। সিদ্ধান্ত নেওয়ার সময় ভারতের ডিজেলের প্রাপ্যতা, শোধন ক্ষমতা এবং অভ্যন্তরীণ চাহিদা বিবেচনায় নেওয়া হবে।








