ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনী ধ্বংসপ্রায়, বিমানবাহিনী কার্যত ক্ষতিগ্রস্ত, ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ধ্বংস করা হচ্ছে, এমনকি তাদের শীর্ষ নেতাদেরও আর দেখা যাচ্ছে না। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে “অতুলনীয় সামরিক শক্তি, সীমাহীন গোলাবারুদ এবং পর্যাপ্ত সময়” রয়েছে।
এছাড়া, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রথম হামলার দিনেই আহত হয়েছেন বলে ট্রাম্পের ধারণা। যদিও তিনি বলেছেন, বর্তমানে মোজতবা খামেনি বেঁচে আছেন।
মোঝতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে সোমবার নির্বাচিত হয়েছেন। তার সুস্থতা নিয়ে গণমাধ্যমে নানা জল্পনা চলার মধ্যে এই মার্কিন হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।







