Search
Close this search box.

রামপালে সড়ক দু`র্ঘটনায় জামায়াত আমিরের শো`ক

হাবিবা

ছবিঃ সংগৃহীত

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনা বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বেলাই ব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে ঘটে।

বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, বর-কনেসহ ১৪ জনের মর্মান্তিক মৃত্যুর সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং তাদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

ডা. শফিকুর রহমান বলেন, “যে দিনটি একটি পরিবারের জন্য আনন্দের দিন হওয়ার কথা ছিল, সেই দিনই এতজন প্রাণহানির ঘটনায় আমরা সকলেই বেদনাহত।” তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, যাতে পরিবারগুলো এই কঠিন শোক সহ্য করতে পারেন।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ