মির্জা আব্বাস গত ১১ মার্চ হঠাৎ জ্ঞান হারানোর পর দ্রুত হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসা ও বিদেশে স্থানান্তরের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা হাসপাতালে এসে তার খোঁজখবর নিয়েছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।








