প্রথমে মনে হয়েছিল নেশা কাজ করতে সুবিধা দিচ্ছে, কিন্তু আসলে তা তার শরীর এবং মনের মারাত্মক ক্ষতি করছিল।
২০১০ সালে প্রথমবার তিনি বুঝতে পারেন যে সমস্যা গুরুতর, এবং নেশা ছাড়ার চেষ্টা শুরু করেন। তবে ২০১২ সালে মাঝপথে আবারও নেশার জালে পড়েন। এ সময় তার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে প্রচণ্ড কষ্ট অনুভব করতে শুরু করেন।
ড্যানিয়েল নেশা ছাড়তে শরীরচর্চা এবং সুস্থ জীবনধারায় মনোনিবেশ করেন। কফি, সিগারেট ও মদ পুরোপুরি বর্জন করেন। নিয়মিত বই পড়ার অভ্যাস তার মস্তিষ্ককে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে সাহায্য করে।
বর্তমানে ড্যানিয়েল শিশুশিল্পীদের জন্য সেটে মানসিক থেরাপি এবং কাউন্সেলিং-এর প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা ছড়িয়ে দিচ্ছেন। তিনি মনে করেন, সঠিক সময়ে পরিবার ও বন্ধুদের সমর্থন থাকলে যেকোনো কঠিন নেশা থেকেও বের হওয়া সম্ভব।








