Search
Close this search box.

তুফান-বরবাদের পর গ্যাংস্টার লুকে শাকিব, টিজারে বুলেটের ঝড়

হাবিবা

ছবিঃ সংগৃহীত

ঈদের ছবি ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’–র টিজার প্রকাশের মধ্য দিয়ে সব অনিশ্চয়তার অবসান ঘটেছে। অনেকেই ভাবছিলেন, প্রচারণার থমকে যাওয়ায় ছবিটি কি আদৌ ঈদে মুক্তি পাবে। তবে শেষ পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস টিজারটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে।

১ মিনিট ২৯ সেকেন্ডের এই টিজারে দেখা যায় ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান–কে গ্যাংস্টারের রূপে। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধ জগতের ঝলকের সঙ্গে পরিচয় ঘটে। ‘প্রিন্স’ চরিত্রে শাকিবের লম্বা চুল, সানগ্লাস এবং একের পর এক অ্যাকশন দৃশ্য–এগুলো দর্শকদের মনে দারুণ উত্তেজনা যোগ করেছে।

টিজারে শাকিবের আরেকটি ভিন্ন লুকও দেখা গেছে–ছোট চুল, অন্যরকম উপস্থিতি। এটি কি প্রিন্সের অতীত কাহিনী নাকি দ্বৈত চরিত্র, তা নির্মাতা এখনও স্পষ্ট করেননি।

এছাড়াও টিজারে দেখা গেছে আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য–কে। শাকিবের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু–ও হাজির হয়েছেন।

টিজারের শেষ মুহূর্তে শোনা যায় প্রিন্সের সংলাপ– “আমার সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি। আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।”

ছবিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ এবং আরও অনেকে। শুটিং হয়েছে বাংলাদেশ, ভারতের বিভিন্ন লোকেশন এবং শ্রীলঙ্কায়।

 

 



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ