Search
Close this search box.

রণবীর কাপুরের ‘রামায়ণ টু’ শুটিং শুরু, সীতাহরণ পর্বে উত্তেজনা

হাবিবা

ছবিঃ সংগৃহীত

বলিউডের অন্যতম আলোচিত প্রজেক্ট নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর দ্বিতীয় পর্বের শুটিং শুরু হয়েছে। রণবীর কাপুর ও দক্ষিণী তারকা সাই পল্লবীর অভিনীত এই মহাকাব্যিক সিনেমায় রণবীর রামের চরিত্রে এবং সাই পল্লবী সীতার চরিত্রে থাকছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুটিংয়ের মূল ফোকাস এখন ‘সীতাহরণ’ পর্বে। পরিচালক প্রথম পর্বের রেশ কাটতেই দ্বিতীয় পর্বের কাজ শুরু করেছেন, যাতে সিনেমার ধারাবাহিকতা বজায় থাকে।

সিনেমার আরেকটি বড় আকর্ষণ সানি দেওল, যিনি পবনপুত্র হনুমানের ভূমিকায় থাকবেন। চলতি সপ্তাহে তিনি সেটে যোগ দেবেন এবং তার দৃশ্যের শুটিং শুরু করবেন।

রণবীর মুম্বাইয়ের ইনডোর সেটে সীতাহরণ এবং পরবর্তী বিরহ দৃশ্যের জন্য নিজেকে উজাড় করে দিচ্ছেন। সিনেমার বড় বাজেট, ভিএফএক্সের কারসাজি এবং তারকাবহুল কাস্টি মিলিয়ে এটি ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন একটি মাইলফলক হতে পারে।

প্রকাশনা অনুযায়ী, ‘রামায়ণ: পার্ট ১’ দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও, নির্মাতারা দ্বিতীয় পর্বের কাজ ঝুঁকিমুক্ত রাখার চেষ্টা করছেন।




সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ