তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার দাবি উঠেছে। জবাবে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বকাপে স্বাগত জানাবেন। কিন্তু দোনিয়ামালি মঙ্গলবার আইআরআইবি স্পোর্টস নেটওয়ার্ককে জানান, দেশের নেতার হত্যার পর বিশ্বকাপে অংশ নেওয়ার উপযুক্ত পরিবেশ নেই। তিনি বলেন, খেলোয়াড়রা নিরাপদ নয় এবং গত আট-নয় মাসে দুইটি যুদ্ধের কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। তাই ইরানের বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই।








