Search
Close this search box.

সুযোগ পেলে বিসিবি সভাপতি হতে চান তামিম

হাবিবা

ছবিঃ সংগৃহীত

সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি ‘সামিরস্কেন’ নামের পডকাস্টে তিনি বলেন, সুযোগ পেলে দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছেন।

বিসিবির সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে লড়াই করার কথা ছিল তামিমের। তবে সে সময় তিনি সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ঢাকার ক্লাব সংগঠকদের একটি বড় অংশও সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তামিম। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে জাতীয় দলে একটি ওয়ানডে ম্যাচও খেলেন, কিন্তু বিশ্বকাপ দলে জায়গা হয়নি। এরপর তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও ক্লাব ক্রিকেটে সংগঠক হিসেবে সক্রিয় রয়েছেন।

পডকাস্টে তামিম বলেন, যদি সুযোগ আসে, অবশ্যই বিসিবি সভাপতির দায়িত্ব নিতে চান। তিনি মনে করেন নিজেকে এই দায়িত্বের জন্য যোগ্য। তাঁর মতে, অভিজ্ঞতার চেয়ে সৎ উদ্দেশ্য বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, অভিজ্ঞতা, বয়সের ওপর সবচেয়ে জরুরি বিষয় হলো ইচ্ছা ও উদ্দেশ্য। বিসিবি পরিচালনায় দীর্ঘদিন অভিজ্ঞদের ওপর নির্ভর করা হলেও, নতুন প্রজন্মকেও সুযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ