বাণিজ্যমন্ত্রী স্পষ্ট করেন যে, যুদ্ধ দীর্ঘ হলে নৌপথে পণ্য পরিবহনের খরচ বাড়বে, তখন বাজারে এর প্রভাব পড়তে পারে। তবে আগামী ১৫ দিনের মধ্যে এমন কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই। তাই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই।
সরকার গঠনের মাত্র ২১ দিনের মাথায় ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বর্তমান সরকার পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।
উদ্বোধনী দিনে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তিনটি গ্রামের ৬৯৭ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
মন্ত্রী আরও জানান, বাজারের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীরা যেন যুদ্ধের অজুহাতে দাম বাড়াতে না পারে, সে লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছে।







