Search
Close this search box.

ইরানে ১১টি মার্কিন ড্রোন ভূপাতিত, ৩৩০ মিলিয়ন ডলারের ক্ষতির দাবি

অহনা

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে বড় ধরনের সামরিক ক্ষয়ক্ষতির খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। তাদের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতের মধ্যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অন্তত ১১টি মার্কিন এমকিউ-৯ (MQ-9) রিপার ড্রোন ভূপাতিত হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩৩০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, গত কয়েক দিনে আরও দুটি ড্রোন ধ্বংস হওয়ার মধ্য দিয়ে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ১১টি ড্রোন হারাল যুক্তরাষ্ট্র। উচ্চপ্রযুক্তির এই ড্রোনগুলো মূলত গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ এবং নির্ভুল নিশানায় হামলার জন্য ব্যবহৃত হয়। তবে ড্রোনগুলোর গতিবেগ (প্রায় ৪৮০ কিমি/ঘণ্টা) তুলনামূলক কম হওয়ায় এগুলো ইরানের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র এড়াতে ব্যর্থ হয়েছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এত বিপুল সংখ্যক ড্রোন ধ্বংস হওয়ার ঘটনা চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নজরদারি ও সামরিক সক্ষমতার জন্য একটি বড় ধরনের প্রতীকী ও কৌশলগত ধাক্কা। এই ঘটনা মধ্যপ্রাচ্যে মার্কিন আকাশসীমা নিয়ন্ত্রণের চ্যালেঞ্জকে আরও স্পষ্ট করে তুলেছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ