Search
Close this search box.

ট্রাম্পের যুদ্ধবিরতির ইঙ্গিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

অহনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ইতিবাচক মন্তব্যের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে—ট্রাম্পের এমন ইঙ্গিতের পর মঙ্গলবার লেনদেনের শুরুতেই ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৪ ডলার কমে ৯৫ ডলারে নেমে আসে। একইভাবে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই (WTI) তেলের দামও কমে প্রায় ৯১ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে সোমবার মধ্যপ্রাচ্যে সংঘাত ও সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তেলের দাম লাফিয়ে ব্যারেলপ্রতি প্রায় ১১৯ ডলারে পৌঁছেছিল, যা ছিল গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সাম্প্রতিক ফোনালাপে যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে আলোচনার খবর ছড়িয়ে পড়লে বাজারে স্বস্তি ফিরে আসে। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক কমে যাওয়ায় তেলের দাম দ্রুত নিম্নমুখী হতে শুরু করে।

বাজার বিশ্লেষকদের মতে, যদিও ইরান হুঁশিয়ারি দিয়েছে যে হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে এক ফোঁটা তেলও রপ্তানি করতে দেওয়া হবে না, তবুও ট্রাম্পের যুদ্ধবিরতির ইঙ্গিত বাজারকে স্থিতিশীল করতে বড় ভূমিকা রেখেছে। তবে মধ্যপ্রাচ্যের প্রকৃত পরিস্থিতির ওপর নির্ভর করবে তেলের এই নিম্নমুখী প্রবণতা কতদিন স্থায়ী হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ