ঘটনার প্রেক্ষাপট: গত শনিবার বিকেলে চানখাঁরপুল মোড়ে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর সময় পুলিশ আসিফ আহমেদ ও একজন মাইক অপারেটরকে আটক করে। এর প্রতিবাদে ইমিসহ আরও কয়েকজন রিকশায় মাইক বসিয়ে পুনরায় ভাষণ বাজানোর কর্মসূচি দেন। রাত ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। ডাকসু ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা ইমি ও মামুনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেন। এ সময় তাদের মারধর করার অভিযোগও ওঠে।
রোববার শাহবাগ থানা পুলিশ তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা মসজিদের দিকে মুখ করে লাউডস্পিকারে উস্কানিমূলক স্লোগান দিচ্ছিলেন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম সচল করার মাধ্যমে ‘সরকারবিরোধী ষড়যন্ত্রে’ লিপ্ত ছিলেন। এছাড়া থানা হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে। আদালতে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের জোর দাবি জানালেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করেন।








