Search
Close this search box.

ইনকিলাব মঞ্চের নেত্রী ও ফয়সালের ভাইরাল ছবিটি এআই জেনারেটেড: রিউমার স্ক্যানার

অহনা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের সাথে সংগঠনটির নেত্রী ফাতিমা তাসনিম জুমার একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, আলোচিত এই ছবিটি বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি মূলত ‘GojobVision’ নামক একটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক ফেসবুক পেজ থেকে প্রথম প্রচার করা হয়। পেজটি নিজেই নিজেদের প্যারোডিধর্মী কন্টেন্ট সৃষ্টিকারী হিসেবে পরিচয় দিয়ে থাকে। পরবর্তীকালে রিউমার স্ক্যানার গুগলের এআই শনাক্তকারী প্রযুক্তি সিন্থআইডি (SynthID) ব্যবহার করে নিশ্চিত হয়েছে যে, ছবিটি গুগল এআই-এর মাধ্যমে তৈরি বা সম্পাদিত।

গুগলের সিন্থআইডি প্রযুক্তি এআই জেনারেটেড কন্টেন্টে এমন একটি অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত করে, যা সাধারণ সম্পাদনার পরও টিকে থাকে এবং এর মাধ্যমে কন্টেন্টের সত্যতা যাচাই করা সম্ভব হয়। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা সূত্রে এ ধরনের কোনো ছবির অস্তিত্ব পাওয়া যায়নি। সুতরাং, ফয়সাল ও জুমার এই ছবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এআই দ্বারা তৈরি একটি বানোয়াট ছবি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ