Search
Close this search box.

নেত্রকোনায় তিলকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

অহনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত তিলকখালী খাল খনন কাজের শুভ উদ্বোধন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক

সোমবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার মেদনি ইউনিয়নের কৃষ্ণখালী এলাকায় এলজিইডির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে তিনি নিজ হাতে মাটি কেটে ও টুকরি মাথায় নিয়ে কাজের সূচনা করেন।

এ সময় সংসদ সদস্যের সঙ্গে একাত্মতা পোষণ করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও কোদাল ও টুকরি নিয়ে মাটি কাটার কাজে অংশ নেন। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান জানান, ‘সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্পের’ আওতায় ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ৪ হাজার ২০ মিটার দীর্ঘ এই তিলকখালী খালটি খনন করা হচ্ছে। এর ফলে স্থানীয় কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজাসহ দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা এই উদ্যোগকে কৃষি বিপ্লবের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ