Search
Close this search box.

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ

অহনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট সাইমুম রেজা তালুকদার। সোমবার (৯ মার্চ) চিফ প্রসিকিউটর বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে তিনি আবেদন করেন। চিফ প্রসিকিউটর তার আবেদনটি মঞ্জুর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

পদত্যাগের বিষয়ে সাইমুম রেজা তালুকদার জানান, মূলত শিক্ষকতা পেশায় ফিরে যাওয়ার তাগিদ থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গত রোববার ছিল তার শেষ কর্মদিবস।

জুলাই গণঅভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে ২০২৪ সালের ৮ অক্টোবর প্রসিকিউটর হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। দায়িত্ব পালনকালে রামপুরা, লক্ষ্মীপুর ও ময়মনসিংহে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করেন এই আইনজীবী। প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে, সাইমুম রেজার পদত্যাগের সমসময়েই ট্রাইব্যুনালে নতুন করে আরও দুজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তরা হলেন— মর্জিনা রায়হান মদিনামোহাম্মদ জহিরুল আমিন। অন্তর্বর্তীকালীন সরকার সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় তাদের এই নিয়োগ প্রদান করেছে। প্রশাসনিক এই রদবদলের মাধ্যমে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ