সংশোধিত তালিকায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ‘আমীর খসরু মাহমুদ চৌধুরী’র নাম পরিবর্তন করে ‘আমির খসরু মাহমুদ চৌধুরী’; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ‘আব্দুল আউয়াল মিন্টু’র নাম ‘আবদুল আউয়াল মিন্টু’ এবং ধর্মমন্ত্রী ‘কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ’-এর নাম পরিবর্তন করে ‘কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)’ করা হয়েছে। এছাড়া কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ‘মোহাম্মদ আমিন উর রশীদ’-এর নাম ‘মোহাম্মদ আমিন উর রশিদ’ এবং পানিসম্পদ মন্ত্রী ‘মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি’র নাম সংশোধন করে ‘মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি’ করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিযুক্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম’-এর নাম সংশোধন করে ‘ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম’ করা হয়েছে। এদিকে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ-এর নাম সংশোধন করে ‘হাফিজ উদ্দিন আহমদ’ করার জন্য একটি আবেদন ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে জমা পড়েছে। প্রশাসনিক নথিপত্রে সঠিকতা বজায় রাখতেই এই সংশোধন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।








