Search
Close this search box.

মুম্বাইয়ে ১৮.৫ কোটির ফ্ল্যাট বিক্রি করলেন প্রীতি জিনতা: গুঞ্জন তুঙ্গে

অহনা

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা বর্তমানে বিদেশে স্থায়ী হলেও মুম্বাইয়ের আবাসন বাজারে নিজের দাপট বজায় রেখেছেন। সম্প্রতি মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রার পালি হিলসে অবস্থিত নিজের একটি আলিশান অ্যাপার্টমেন্ট ১৮.৫ কোটি রুপিতে বিক্রি করে দিয়েছেন এই ‘ডিম্পল গার্ল’।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পালি হিলসের একটি বহুতল ভবনের ১১ তলায় অবস্থিত ১,৭৭০ বর্গফুটের এই ফ্ল্যাটটি গত ২ মার্চ আইনিভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন ক্রেতা প্রিয়া নাগর ও রাজীব নাগর।

বিস্ময়কর বিষয় হলো, এর আগে গত নভেম্বর মাসেই (২০২৫) একই ভবনের অন্য একটি ফ্ল্যাট ১৪ কোটি রুপিতে বিক্রি করেছিলেন প্রীতি। মাত্র চার মাসের ব্যবধানে দুটি বড় সম্পত্তি হাতবদল হওয়ায় বি-টাউনে নানা গুঞ্জন শুরু হয়েছে। ভক্তদের মনে প্রশ্ন উঠেছে— প্রীতি কি তবে চিরতরে মুম্বাইয়ের পাট চুকিয়ে দিচ্ছেন, নাকি বড় কোনো বাংলো বা ১০০ কোটির ওপর নতুন কোনো বিনিয়োগের পরিকল্পনা করছেন? যদিও এই বিষয়ে অভিনেত্রী নিজে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে পর্দার ফেরার অপেক্ষায় থাকা অনুরাগীরা এই বিপুল অর্থ লেনদেনের পেছনে নতুন কোনো সিনেমার সংকেত আছে কি না, তা নিয়েও জল্পনা করছেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ