Search
Close this search box.

নারী এশিয়ান কাপ: উজবেকিস্তানের বিপক্ষে একাদশে তিন পরিবর্তন বাংলাদেশের

অহনা

নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে আজ উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। উত্তর কোরিয়ার বিপক্ষে গত ম্যাচের একাদশ থেকে আজ তিনটি পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার। অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য এই ম্যাচে আক্রমণভাগে শক্তি বাড়াতে এবং রক্ষণে অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে এই রদবদল করা হয়েছে।

দলের নিয়মিত ও নির্ভরযোগ্য গোলরক্ষক রুপ্না চাকমা এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন না; কোচ বাটলার টানা তৃতীয় ম্যাচেও মিলি আক্তারের ওপরই আস্থা রেখেছেন।

রক্ষণে আইরিনের পরিবর্তে অভিজ্ঞ শিউলি আজিমকে একাদশে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া প্রথম ম্যাচের পর পুনরায় একাদশে সুযোগ পেয়েছেন উমহেলা মারমা। সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা রহমান গত দুই ম্যাচে বদলি হিসেবে নামলেও আজ প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন। তবে গত ম্যাচের একাদশে থাকা শামসুন্নাহার ও নবীরন আজ বাইরে থাকছেন।

পার্থের স্থানীয় সময় বিকেল পাঁচটায় শুরু হতে যাওয়া এই ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ইরানের মানহাজ। উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলে বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে। প্রবাসী বাংলাদেশিরাও কর্মব্যস্ত দিন শেষে স্টেডিয়ামে উপস্থিত হয়ে সাবিনা-মারিয়াদের সমর্থন দিতে প্রস্তুতি নিচ্ছেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ