বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ও নীতি পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে ওই নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের ভিত্তিতে ৯ মার্চ থেকে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, তাদের পুনরায় দলের সব কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।








