আইআরআইবি প্রকাশিত একটি ক্ষেপণাস্ত্রের ছবিতে দেখা গেছে, তাতে লেখা রয়েছে— ‘আপনার সেবায় প্রস্তুত, সাইয়্যিদ মোজতবা।’ গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যরা নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন ছেলে মোজতবা খামেনি। বাবার মৃত্যুর পর নতুন নেতার নেতৃত্বে এটিই ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রথম প্রত্যক্ষ সামরিক পদক্ষেপ। এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধকে আরও ভয়াবহ ও দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।








