Search
Close this search box.

জ্বালানি সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা: এগিয়ে এল ঈদের ছুটি

অহনা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার (৯ মার্চ) থেকে এই ছুটি কার্যকর করা হয়েছে। মূলত ঈদুল ফিতরের নির্ধারিত ছুটি এগিয়ে এনে এই নির্দেশনা জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (৮ মার্চ) মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা জাতীয়ভাবে জরুরি হয়ে পড়েছে। এ লক্ষ্যেই মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে পবিত্র রমজান ও ঈদুল ফিতর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দিয়ে বলা হয়েছে:

দিনের বেলায় বৈদ্যুতিক বাতি পরিহার করে জানালা-দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।

এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে এবং অফিস সময়ের পর সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে।

 অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার এবং জ্বালানি সাশ্রয়ে ব্যক্তিগত ও দাপ্তরিক গাড়ির ব্যবহার সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার মনে করছে, এই দীর্ঘ ছুটির ফলে জাতীয় গ্রিডে বিদ্যুতের ওপর চাপ কমবে এবং বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলা করা সহজ হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ