তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমার মনে হয় না সেটির (এককভাবে যুদ্ধ চালানোর) প্রয়োজন পড়বে।” ট্রাম্পের এই বক্তব্যে স্পষ্ট যে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে ওয়াশিংটন ও তেল আবিব অত্যন্ত ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে কাজ করছে।

ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত হবে নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে: ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ সমাপ্তির বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার দ্য টাইমস অব ইসরায়েল-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধের বিষয়ে তাদের দুজনের মধ্যে নিয়মিত আলোচনা চলছে এবং পরিস্থিতি বিবেচনা করে সঠিক সময়েই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করলে ইসরায়েল এককভাবে যুদ্ধ চালিয়ে যাবে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমার মনে হয় না সেটির (এককভাবে যুদ্ধ চালানোর) প্রয়োজন পড়বে।” ট্রাম্পের এই বক্তব্যে স্পষ্ট যে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে ওয়াশিংটন ও তেল আবিব অত্যন্ত ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে কাজ করছে।
সম্পর্কিত খবর
এই পাতার আরও খবর
সর্বশেষ
©Copyright | All rights Reserved