নিহতরা হলেন:
-
শরিফুল ইসলাম (৪৫): অটোরিকশা চালক, লালপুর উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা।
-
বিধান দাস (৫৫): লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে।
-
রকেনা বেগম (৯০): লালপুরের আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী।
দুর্ঘটনায় আহত শাহাজান আলী (৩৫) ও সীমা বেগমকে (৫০) আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ধারণা, ভোরের ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় এই সংঘর্ষ ঘটেছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।








