কিন্তু গ্যালারিতে থাকা সাক্ষী দূর থেকে মনে করেছিলেন এটি ক্যাচ আউট হয়েছে। ব্যস, খুশিতে লাফাতে শুরু করেন তিনি। পাশে বসে থাকা ধোনি তখন মুচকি হেসে স্ত্রীকে শান্ত করার চেষ্টা করেন এবং বলেন, “আরে আপাতত বসে পড়ো, কিছুই হয়নি।” ধোনির এই শান্ত ভঙ্গি আর সাক্ষীর অপ্রস্তুত হয়ে হাসার মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়লে তা মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।
ধোনি এক সাক্ষাৎকারে রসিকতা করে জানিয়েছিলেন যে, তার ক্রিকেটীয় জ্ঞানকে সাক্ষী খুব একটা গুরুত্ব দেন না; বরং সাক্ষী মনে করেন তিনি ধোনির চেয়েও ক্রিকেট ভালো বোঝেন। বৃহস্পতিবারের এই ভুল উদযাপন যেন ধোনির সেই কথাটিকেই মজার ছলে মনে করিয়ে দিল। সে সময় তাদের আশেপাশে থাকা বিসিসিআই কর্তা ও অন্যান্য তারকারাও সাক্ষীর এই কাণ্ড দেখে হাসিতে ফেটে পড়েন।
এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারি ছিল তারার মেলায় ভরপুর। রণবীর সিং, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, অনিল কাপুরসহ বলিউডের একঝাঁক তারকা ম্যাচ উপভোগ করতে হাজির হয়েছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং মুকেশ আম্বানির পরিবার। তবে এত সব ভিভিআইপিদের ভিড়ে দিনশেষে ধোনিপত্নীর এই ছোট ভুল আর ধোনির সেই চওড়া হাসির ভিডিওটিই ভক্তদের হৃদয়ে সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে।





