আল নাসর ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক মেডিক্যাল আপডেটে জানানো হয়েছে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে রোনালদোকে প্রতিদিন পর্যবেক্ষণে রাখা হবে। এই চোটের কারণে পরবর্তী ম্যাচে নিওম এসসির বিপক্ষে তার খেলা হচ্ছে না। সাধারণত হ্যামস্ট্রিং ইনজুরি সারতে গ্রেড ভেদে তিন সপ্তাহ থেকে শুরু করে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে। যদি চোটের মাত্রা গুরুতর হয় (গ্রেড ৩), তবে পেশি ছিঁড়ে যাওয়ার আশঙ্কায় তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে, যা পর্তুগাল সমর্থকদের জন্য হবে এক বিশাল ধাক্কা।
বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে রোনালদোর সুস্থতার অগ্রগতি এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আলোচনার বিষয়। আগামী কয়েক সপ্তাহের শারীরিক উন্নতিই বলে দেবে, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে পূর্ণ ফিট হয়ে মাঠে নামতে পারবেন কি না।





