Search
Close this search box.

মাহফুজ আলম ও ডা. তাজনুভার নেতৃত্বে ১৭ সদস্যের ‘অলটারনেটিভস’ কমিটি গঠন

অহনা

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীন প্রধানের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর ১৭ সদস্য বিশিষ্ট ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) আংশিক এই কমিটি ঘোষণা করে সংগঠনটি জানায়, জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের হারানো স্বপ্ন পুনরুদ্ধার এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণে নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ ঘটানোই তাদের মূল লক্ষ্য।

মাহফুজ আলম ও ডা. তাজনুভা জাবীন ছাড়াও কমিটিতে আহমদ ইবনে আরিফ, ইমন সৈয়দ, ইমরান আহমেদসহ বিভিন্ন পর্যায়ের ১৭ জন সংগঠক অন্তর্ভুক্ত হয়েছেন।

গত ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্মটি আগামী কয়েক মাস দেশের বিভিন্ন জেলায় সংলাপ ও জনসংযোগের মাধ্যমে ছাত্র, শ্রমিক ও কৃষকদের একত্রিত করে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে। কমিটির সভাপতি মাহফুজ আলম জানান, সমাজের বিভিন্ন শ্রেণিকে একত্রিত করে দেশব্যাপী টেকসই নেতৃত্বের বিকাশ ঘটাতে তারা বদ্ধপরিকর।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ