শোকজপ্রাপ্ত নেতারা হলেন:
১. খন্দকার রাশেদুল আলম রাশেদ – আহ্বায়ক, টাঙ্গাইল জেলা যুবদল। ২. জাহিদ হোসেন মালা – ভারপ্রাপ্ত সদস্য সচিব, টাঙ্গাইল জেলা যুবদল। ৩. নাজমুল হক স্বাধীন – ভারপ্রাপ্ত আহ্বায়ক, নাগরপুর উপজেলা যুবদল। ৪. মো. নজরুল ইসলাম – ভারপ্রাপ্ত সদস্য সচিব, নাগরপুর উপজেলা যুবদল।
কেন্দ্রীয় চিঠিতে উল্লেখ করা হয়েছে, তারা নিজ নিজ ইউনিটের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করেছেন এবং বিধিবহির্ভূতভাবে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা সংগঠনের শৃঙ্খলা বিনষ্ট করেছে।
কেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।
এই বিষয়ে অভিযুক্ত নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও এখন পর্যন্ত তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।








