Search
Close this search box.

উলিপুরে জরুরি রক্ষণাবেক্ষণ: পৌরসভাসহ বেশ কয়েকটি ইউনিয়নে আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

অহনা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পৌরসভাসহ বেশ কয়েকটি ইউনিয়নে আজ শনিবার (৭ মার্চ) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উলিপুর-১ উপকেন্দ্রের সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:

  • উলিপুর পৌরসভা

  • ধামশ্রেনী, ধরনীবাড়ী ও হাতিয়া ইউনিয়ন

  • তবকপুর, গুনাইগাছ ও থেতরাই ইউনিয়ন

  • পান্ডুল ও দলদলিয়া ইউনিয়নের আংশিক এলাকা

কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের সুবিধার্থে জরুরি মেরামতের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে দ্রুতই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ