রাজা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রান ও ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। ভারতের বিপক্ষে ২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪তম ওভারে অক্ষর প্যাটেলের বলে চার মেরে এই মাইলফলকে পৌঁছান। ১৭তম ওভারে আর্শদীপ সিংয়ের শিকার হওয়ার আগে তিনি ২১ বলে ৩১ রান করেন, যা ২টি চার ও ২টি ছক্কায় এসেছে। ১৩২ ম্যাচ খেলা জিম্বাবুয়ে অধিনায়কের নামের পাশে এখন ১০৪ উইকেট ও ৩০১৬ রান।
সিকান্দার রাজার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন অনন্য ‘ডাবল’ কীর্তি কেবল মালয়েশিয়ার বীরানদীপ সিংয়ের। ২৬ বছর বয়সী রাজা ১১১টি টি-টোয়েন্টি খেলে ৩১৮০ রান ও ১০৯ উইকেট সংগ্রহ করেছেন।
এছাড়া, এই ম্যাচে তিনি জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন। সব মিলিয়ে তিন হাজারের বেশি রান করা বিশ্বের ১৪তম ব্যাটার তিনি।







