আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ৩০০ জনের জন্য ভিজিএফ কার্ড বরাদ্দ ছিল। সুবিধাভোগীদের তালিকা তৈরি করার সময় আবুল হোসেন আবু বরাদ্দের একটি অংশ দাবি করলে বিরোধ শুরু হয়, যা সংঘর্ষ ও কার্যালয় ভাঙচুরে রূপ নেয়।
উভয়পক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এক পক্ষের আবুল হোসেন বাদী হয়ে ১২ জনকে আসামি করে, অপর পক্ষের মনিরুল শেখ ২০ জনকে অভিযুক্ত করেন। মোট ৩২ জনকে আসামি করা হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম (পিপিএম) জানান, গ্রেপ্তারকৃত ১৪ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান।






