Search
Close this search box.

আমির হামজার ভোররাতের পোস্টে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম

হাবিবা

ছবিঃ সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা সেহরির সময় ফেসবুকে দেওয়া এক পোস্টে সমর্থকদের সংযত থাকার আহ্বান জানান। শুক্রবার ভোররাতে দেওয়া ওই পোস্টে তিনি অনুরোধ করেন, তাকে নিয়ে কটু কথা বলা হলে পাল্টা কটু কথা না বলতে; বরং সুন্দরভাবে বোঝাতে বা নীরব থাকতে।

তিনি বলেন, তাকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বা নেতিবাচক মন্তব্যে তিনি বিচলিত নন। সমালোচনার জবাবে ধৈর্য ও ভদ্রতার পথেই থাকার আহ্বান জানান এবং উল্লেখ করেন, মুমিনের জবান থেকে অপর মুমিনের সম্মান রক্ষা হওয়াই কাম্য।

ভোররাতে দেওয়া এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। কয়েক ঘণ্টার মধ্যেই বিপুল রিয়্যাকশন, মন্তব্য ও শেয়ার পড়ে—সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ