তিনি বলেন, মোহাম্মদপুর দীর্ঘদিন ধরেই অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ফুটপাত ও সড়ক দখলের কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে, যা আইনশৃঙ্খলা, অর্থনীতি ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলছে।
পুলিশের সক্ষমতা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সারা দেশে জনসংখ্যার তুলনায় পুলিশ সদস্যের সংখ্যা কম; তাই নাগরিকদের আইন মেনে চলা জরুরি। ট্রাফিক বিভাগ পুনর্গঠনের কাজ চলমান বলেও জানান।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তায় রাতের টহল জোরদার করার ঘোষণা দিয়ে আইজিপি বলেন, মানবাধিকার লঙ্ঘন না করে আইনের মধ্যেই কঠোরতা বজায় রাখা হবে। হোয়াইট-কলার অপরাধীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।




